ত্বকের সৌন্দর্য বৃদ্ধির উপায়
ছবিঃ- ত্বকের সৌন্দর্য বৃদ্ধির উপায় আপনার ত্বক আপনার সৌন্দর্য! উজ্জ্বল ত্বক সবাই পছন্দ করে এবং তা চায়।কিন্তু বিভিন্ন বিজ্ঞাপন দেখে একাধিক কেমিক্যাল-যুক্ত ক্রিম,লোশন ইত্যাদি কিনে ব্যাবহার করে ত্বকের স্বাভাবিক অবস্থা নষ্ট করে দেয়। এই প্লাটফর্মে আপনি ঘরে বসে আপনার ত্বকের যত্ন নেওয়ার প্রয়োজনীয় টিপসগুলো জেনে নিতে পারবেন। ওটস ওটস অ্যান্টি ইনফ্লেমেটরি এজেন্ট সমৃদ্ধ। যার ফলে ব্রণপ্রবণ ত্বকে ওটস খুব সুন্দর দেখাবে।এটি ত্বকের উপর খুব বেশি রাফ না হয়েও সুন্দর স্ক্রাবিং করতে পারে।তাই চলুন কিভাবে ঘরে বসে আপনি ওটস দিয়ে স্ক্রাবের রেসিপি তৈরি করে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করবেন তা জেনে নিই। মধু এবং ওটস স্ক্রাব এই ফেইস স্ক্রাবটির জন্য লাগবে এক চা চামচ ওটস আর এক চা চামচ মধু। দুটি উপাদান খুব ভালো করে মিশান। এরপর হাতে নিয়ে ক্লক ওয়াইজ আর অ্যান্টি ক্লক ওয়াইজ ম্যাসাজ করুন। খুব বেশি সময় করা লাগবে না। তিন থেকে চার মিনিট ম্যাসাজ করলেই হবে। এই স...