পায়ের যত্ন নেওয়ার টিপস
পায়ের যত্ন পা আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অংগ সমূহের মধ্যে অন্যতম একটি অংগ।কারণ আমাদের শরীরের সম্পূর্ণ ওজন পায়ের উপর নির্ভর করে এবং পা ছাড়া মানুষ অচল।বেশির ভাগই মানুষ চোখ,হাত,মুখের যত্ন ও সৌন্দর্য বৃদ্ধির জন্য সচেতন থাকলেও পায়ের সৌন্দর্য ও যত্ন নেওয়ার বিষয়ে তেমন সচেতন নয়।এই প্লাটফর্মটি আপনার পায়ের সৌন্দর্য বৃদ্ধি এবং যত্ন নেওয়ার জন্য সাহায্য করে থাকে। পায়ের যত্ন নেওয়ার টিপস 💚 পেডিকিওর পায়ের সৌন্দর্য বৃদ্ধি ও যত্ন নেওয়ার জন্য পেডিকিওর গুরুত্বপূর্ণ বিষয়। এটি করার জন্য প্রথমেই আপনাকে একটি পাত্রে কুসুম কুসুম গরম পানি ঢেলে তার মধ্যে এক টেবিল চামচ শ্যাম্পু ও কয়েক ফোঁটা ট্রি তেল মিশিয়ে পায়ের গোড়ালি ১০ মিনিট পর্যন্ত ডুবিয়ে রাখতে হবে।১০ মিনিট পর পা তুলে আঙুল ও পায়ের তলা ব্রাশ দিয়ে ভালোভাবে ঘষে নিতে হবে। পা ফাটা এবং মরা চামড়া দূর করতে ফুট স্ক্রাব দিয়ে পা ঘষা উচিৎ।আপনার পা উজ্জ্বল দেখাতে একটি লেবু অর্ধেক করে কেটে এক চিমটি লবণ দিয়ে পা ঘষুন।এবার পরিষ্কার পানি দিয়ে...