দাঁতের সৌন্দর্য বৃদ্ধির উপায়
দাঁতের সৌন্দর্য্য বৃদ্ধির উপায় সুন্দর ঝকঝকে সাদা দাঁতের হাসি আমরা সবাই ভালোবাসি।দৈনিক খাবার গুলো চিবিয়ে খেতে দাঁত আপনাকে সাহায্য করে থাকে।এটি ক্ষয় হয় এবং হলুদ আকৃতি ও পোকা ধরতে পারে।আপনার দাঁতকে অবহেলা করা উচিৎ নয়।আকর্ষণীয় হাস্যউজ্জ্বল দাঁতের গুরুত্ব অপরিসীম।আপনার দাঁতের যত্ন নেওয়া উচিৎ। দাঁতের সমস্যা দুঃখজনকভাবে বর্তমানে দাঁত ক্ষয় ও দাঁতে ছিদ্র হওয়া,দাঁত হলুদ,ভাঙা,ফাঁকা,মুখে দুর্গন্ধ, কালো দাগযুক্ত দাঁত একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে।দাঁতের এই সমস্যাগুলো আপনার দাঁতের সৌন্দর্য্যকে নষ্ট করে এবং আপনাকে যন্ত্রণা দেয়।এটি মর্যাদাকে নষ্ট করে এবং আপনার আত্মবিশ্বাস ও ব্যক্তিত্বকেও কমিয়ে দেয়। এটি আপনার জন্য একটি জটিল চ্যালেঞ্জ। মূলত ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলেই দাঁত ক্ষয় হয়ে থাকে।বিশেষজ্ঞদের মতে প্রতি ১০ জনের মধ্যে ৮ জন দাঁতের সমস্যায় ভুক্তভোগী।সাধারণত শিশু টিনএজার ও বয়স্কদের এই সমস্যাগুলো বেশি দেখা যায়। দাঁতের যত্ন নেওয়ার টিপস ♦প্রতিদিন সকালে এবং রাতে ঘুমানোর আগে ভালোভাবে দা...